৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা নৌকা প্রতিকে লড়বেন তাঁদের নাম চূড়ান্ত করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচিত করার লক্ষে রবিবার (২১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
উপজেলার ১০ ইউনিয়নের ৬টিতে বর্তমান চেয়ারম্যান ও ৪টি ইউপিতে নতুন মুখ নৌকার মনোনয়ন পেয়েছেন।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কায়েমপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান এস.এম. হসেবুল হক(হাসান), গাড়াদহ ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, পোতাজিয়া ইউপিতে মোঃ আলমগীর জাহান, রুপবাটি ইউপিতে মোঃ আব্দুল মজিদ মোল্লা, গালা ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুল বাতেন, বেলতৈল ইউপিতে সরকার মোহাম্মদ আলী, খুকনী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ মুল্লুক চাঁদ, কৈজুরী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, নরিনা ইউপিতে মোঃ আবু শামিম, জালালপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ সুলতান মাহমুদ।
এ খবর নির্বাচনী এলাকা শাহজাদপুর উপজেলায় ছড়িয়ে পড়লে কর্মী ও সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে।
আওয়ামী লীগের মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ৪র্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ০৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত
ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী
জাতীয়
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে বসছে মোবাইল কোর্ট
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন।...
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
আইন-আদালত
উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নাসির ও তার সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ...
খেলাধুলা
৪২ লাখ টাকায় ব্রেসলেট কিনে মাশরাফিকেই আবার উপহার
দীর্ঘ ১৮ বছর যে ব্রেসলেটকে নিজের অঙ্গের মত আঁকড়ে ছিলেন, সেই ব্রেসলেটই নিলামে তুলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। উদ্দ...
