সিরাজগঞ্জের শাহজাদপুরে দাফনের ৮ সপ্তাহ পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। স্ত্রীর পরকীয়ার জেরে হত্যার ৮ সপ্তাহ পর মঙ্গলবার দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের ছাত্তার মোল্লার ছেলে মোঃ বাবলু চৌধুরীর (৩৫) লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ এবং পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী রেখা খাতুনের পরকীয়ায় বাধা দেয়ায় বাবুল চৌধুরিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে নিহতের স্ত্রী রেখাসহ ৭ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কবর থেকে লাশ উত্তলোন করা হয়। এসময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এদিকে নিহতের স্ত্রী রেখা খাতুন বলেন, গত ৯ জুন রাতে আমি আমার সন্তানকে নিয়ে একরুমে ঘুমিয়ে ছিলাম এবং আমার স্বামী আরেকটি রুমে ঘুমিয়ে ছিল। হঠাৎ স্বামীর কোন সাড়াশব্দ না পেয়ে স্বামীকে ডাক দেই। এসময় স্বামী কোন উত্তর না দিলে তার গায়ে ধাক্কা দিয়ে দেখি স্বামী অচেতন। এসময় আমি চিৎকার করলে আসপাশের লোকজন এসে স্বামীকে মৃত অবস্থায় পায় এবং পরেরদিন লাশ দাফন করা হয়।
সূত্রঃ আমার সংবাদসম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
