মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ভাত খাওয়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৪৫) নামের এক রিক্সা চালককে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। সোমবার (১৬ মে)  বিকেলে অভিযুক্ত হুমায়ুন কবিরকে জনগণ আটক করে পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার তাকে থানা হেফাজতে নিয়ে আসেন। ভুক্তভোগী শিশু (৪) শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীরের মেয়ে। তারা শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার মন্টুর বাড়িতে ভাড়া থাকতো। এদিকে অভিযুক্ত হুমায়ুন কবির (৪৫) পাশেই ভাড়া বাড়িতে থাকতো । সে পাবনা জেলার চাটমোহর উপজেলার সন্দভার মোঃ গাজিউর রহমানের ছেলে বলে জানা গেছে । 

ভুক্তভোগীর মা ফজিলা খাতুন ও এলাকাবাসী জানান, ‘গত রোববার (১৫ মে) বাড়িতে খেলছিল শিশুটি। লম্পট হুমায়ুন কবির শিশুটিকে ডেকে নিয়ে তার বাসায় নিয়ে প্রথমে ভাত খাওয়ায়। পরে গলা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুটি বাড়ি ফিরে এসে বিষয়টি জানালে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। রক্তক্ষরণজণিত কারণে শিশুটির অবস্থার আরও অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।  পরে সোমবার (১৬ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তকে নেয়া হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার জানান, ‘অভিযুক্ত মোঃ হুমায়ুন কবিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...