মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ৩০০ নদী ভাঙন কবলিত, তাঁতশ্রমিক ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। এছাড়া করোনা সুরক্ষায় সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়।

রোববার (৮ আগস্ট) উপজেলার আল-জামিয়া আল-ইসলামিয়া মাদীনাতুল উলূম কওমিয়া মাদরাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।

দুর্ঘটনায় এক যুগ ধরে এক পা অকেজো হয়ে আছেন সাহেরা বেগম। বসুন্ধরা গ্রুপের খাদ্য তুলে দেওয়া হয়েছে তার হাতে। খাদ্য পেয়ে তিনি বলেন, 'আমাকে গেদারা ভাত দেয় না। চাইয়্যা-চিন্তে (ভিক্ষা করে) খাই। একদিন রান্দি দুই দিন খাই। তোমাগর খাওয়া পাইয়্যা কতযে শান্তি পাইলাম বাবা। তোমরা আমাগের আরো দিবার পারবা। দোয়া করি। আল্লা বসুন্ধরার মালিককে ভালো রাখবি। '

ইসহাক হোসেন নামের এক উপকারভোগী বলেন, 'আমার ঘরে পাঁচ জন মানুষ খাওনেআলা। খুব কষ্টে চলবার হচ্ছে। করোনার ভিতরে তোমাগের সাহায্য পাইয়া খুব ভালো হইছে। এই প্রথম সাহায্য পাইলাম। '

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাদ রহমান বলেন, গোটা বিশ্ব এখন করোনায় ক্ষতিগ্রস্ত। বাংলাদেশও এই মহামারি সময় পার করছে। এই সময়ে সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা উপজেলার পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের বিপদে বসুন্ধরা গ্রুপ সাহায্য করেছে। তাই আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।

শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। করোনাকালেও লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে। আমাদের উপজেলায় আজ ৩০০ অসহায় তাদের সহায়তা পেল। তাই আমি উপজেলা যুবলীগের পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. শামসুজ্জোহা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অসীম মণ্ডল, শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. ইমরান হোসেন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, সিরাজগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা প্রদীপ সাহা,

শাহজাদপুর উপজেলা শাখার উপদেষ্টা তরুণ খন্দকার, সভাপতি মো. এনামুল কবির, সাধারণ সম্পাদক খন্দকার চঞ্চল মাহমুদসহ আল ফাহিদ নবিন, সেজান রহমান পর্ব, রিফাত মাহমুদ, মুক্তার হোসেন, সজিব হোসেন, ফারদিন হোসেন শিয়ন, আশিকুর রহমান, হাসিবুর রহমান ও উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা