শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মো. শামছুর রহমান শিশির ও এমএ হান্নান শেখ ঃ  শাহজাদপুর চৌকি কোর্টে ২য় দিনের মত চলছে সকল আদালত বর্জন কর্মসুচী। সোমবার (১৭জানুয়ারি) শাহজাদপুর কোর্টে চলছে আদালত বর্জন কর্মসুচী। শাহজাদপুর চৌকি  আদালতে কর্মরত আইনজীবী ও আইনজীবী সহকারি স্ব-স্ব সেরেস্তায় আসলেও তারা সব ধরনের কার্যক্রম থেকে বিরত রয়েছেন। 

জানা গেছে, সিরাজগঞ্জের জজ কোর্টে এক আইনজীবীর ওপর হামলার ঘটনায় হামলাকারীর বিচার দাবীতে আদালত বর্জন করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্য। এরই প্রতিবাদে শাহজাদপুর চৌকি আদালতেও সকল কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা। 

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে,  বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিরাজগঞ্জের আবুল কালাম নামের এক আইনজীবীর ওপর সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (১) আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ ইউসুফ আলী অতিরিক্ত ঘুষ দাবী করায় তা না দেওয়া ও ইউসুফ আলী ও তার ভাড়াটিয়া বাহিনী মিলে আইনজীবী আবুল কালামকে বেধড়ক মারপিট করে জখম করে। ওই সময় ঘটনাস্থল থেকে কামারখন্দ উপজেলার চরগাড়াবাড়ি গ্রামের মৃত নজাব মুন্সীর ছেলে মহির উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই আইনজীবী আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১) এর স্টেনোগ্রাফার ইউসুফ আলীকেও আসামি করা হয়েছে। পরবর্তীতে ঐ স্টেনোগ্রাফারকে কয়েকজন আইনজীবী মারপিট করে গুরুতর জখম করে এমন অভিযোগ তোলেন বিচারবিভাগীয় কর্মকর্তা কর্মচারীরা।

এ ঘটনায় সিরাজগঞ্জের বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী রোববার (১৬ জানুয়ারি) কলম বিরতির ঘোষণা দিয়ে সিরাজগঞ্জ আদালত চত্বরে  প্রতিবাদ মিছিল করে। পরবর্তীতে সিরাজগঞ্জের আইনজীবী সমিতির পক্ষ থেকে  কোর্ট বর্জনের ঘোষনা দেওয়া হয়।

এ বিষয়ে শাহজাদপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ ফজলুল হক জানান, সিরাজগঞ্জের জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক কোর্ট বর্জন করেছি। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আদালতের সকল কার্যক্রম থেকে বিরত অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”