সাম্য মানবিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির ০২ ও ০৬ নং নির্বাচনী এলাকার সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক প্রফেসর ড. এম এ মুহিতের হাতকে শক্তিশালী করতে শাহজাদপুর পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে ২নং ওয়ার্ডের রূপপুর পুরাতন পাড়া মহল্লার দ্বোতলা মসজিদ রোডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন পাখির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহজাদপুর পৌর শাখার সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, শাহালম, ছাত্রদল নেতা রিপন, শামীম হোসেন, বিশাল, আলাল, শাকিল প্রমুখ।
বক্তারা ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করে প্রফেসর ড. এম এ মুহিতের হাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
উক্ত মতবিনিময় সভায় ২নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
