রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সুস্থ সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ সংক্রান্ত এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১আগষ্ট) বিকেলে শাহজাদপুরের উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিয়াকত সালমানের সভাপতিত্বে রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। 

এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং সামাজিক নানা বিষয়ে সচেতন করাসহ ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিক নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। 

উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রসাশক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ রুহুল আমিনসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...