শনিবার, ২১ মার্চ ২০২৬

৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে শাহজাদপুরে সরকারি স্থানে সরকারি অর্থায়নে নির্মিত শহিদ স্মৃতি ফলক (পূর্বের নাম শেখ কামাল স্তম্ভ) ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত এক পরিবারের বিরুদ্ধে।

জানা গেছে, গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী শতাধিক ছাত্ররা  শাহজাদপুর পৌর এলাকার প্রবেশদ্বার পাড়কোলায় নির্মিত শেখ কামাল ভাষ্কর্যের প্রতিকৃতি ও নাম মুছে শহিদ আবু সাঈদ, রাফি, সুজন ও অন্তরের স্মৃতি চির অম্লান রাখতে এ ফলকের নামকরনণ করেন শহিদ স্মৃতি ফলক। বগুড়া-নগরবাড়ী মহসড়কের পাড়কোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গত ২০২২ সালের ১৫ আগস্ট তৎকালীন পৌরমেয়র মণির আক্তার খান তরুলোদী পৌরসভার অর্থায়নে 'সওজ' এর সরকারি জায়গায় নির্মিত ফলকটির উদ্বোধন করেছিলেন। 

এলাকাবাসী জানায়, ৫ আগস্ট  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া স্থানীয় শতাধিক ছাত্ররা ফলকটি শহিদ স্মৃতি ফলক নামকরণের পর থেকে এ ফলকের পূর্বপাশের জমির মালিক ইঞ্জিনিয়ার হোসেন, ভাই স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হুমায়ন ও চাচাতো ভাই শুভ দিনে, রাতে, সময়ে অসময়ে এটি ভেঙ্গে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিবারই এলাকাবাসীর বাঁধার মুখে পড়ায় পুরোপুরি ফলকটি ভেঙ্গে সরাতে সক্ষম হয়নি তারা।

সরকারি স্থানে এ ফলকটি নির্মানের কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বা 'সওজ' কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অভিযুক্তরা এ কাজটি করছেন বলে অকপটে তারা স্বীকার করেছেন।

অন্যদিকে, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ কামরুজ্জামান ইতিপূর্বে ফলকটি না ভাঙ্গতে নোটিশের মাধ্যমে বারণ করলেও প্রতাপশালী আওয়ামী লীগ সমর্থিত অভিযুক্তরা এটি অপসারণে নানা অপচেষ্টা অব্যাহত রেখেছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট ছাত্রদের পক্ষ থেকে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণের দাবী ক্রমেই জোরালো হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

ঈদের ছুটিতে ঘুরে আসুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছারিবাড়িতে

ফটোগ্যালারী

ঈদের ছুটিতে ঘুরে আসুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছারিবাড়িতে

ঈদের ছুটিতে ঘুরে আসুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছারিবাড়িতে শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর র...

শাহজাদপুরের যমুনার ভয়াবহ ভাঙ্গণে সহস্রাধিক বাড়ি-ঘর বিলীন

বন্যা

শাহজাদপুরের যমুনার ভয়াবহ ভাঙ্গণে সহস্রাধিক বাড়ি-ঘর বিলীন

বিগত বছরগুলোর তুলনায় এবার নদীভাঙ্গণে ক্ষয়-ক্ষতির পরিমান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গণ ক...