বুধবার, ২৫ মার্চ ২০২৬

ভাষা আন্দোলনে শহিদ ভাষা সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, সর্বস্তরে বাংলা ভাষা চালুর প্রত্যয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার শাহজাদপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো, একুশের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।

রাত ১২ টা ১ মিনিটে শাহজাদপুর সরকারি  কলেজ প্রাঙ্গণের কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা ঘটে। সকাল ১০ টায় উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি এবং শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমুখ। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৃথকভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ,  উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় দিনব্যাপি নানা কর্মসূচি পালন করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।