রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালিয়ে মোঃ রমজান সরদারের বাড়ী থেকে শতাধিক দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ ।

আটকৃতরা হলেন- আনোয়ার হোসেন, কবিরুল ইসলাম, কামরুল ইসলাম ও মোঃ জাহিদ।

গতকাল বুধবার সকাল ১১টায় শাহজাদপুর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার উল্টাডাব গ্রামে জাকারিয়া রহম গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের কারণে পক্ষে বিপক্ষে খুন, পুলিশ আক্রান্ত মামলাসহ ২৪/২৫ টি মামলা রুজু হয়েছে এবং বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গত ১৪ মার্চ গোপনসূত্রে জানতে পারি উল্টাডাব গ্রামে ঐ দুপক্ষ পুনরায় খুন খারাপিসহ মারামারি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং একাধিক বাড়িতে পর্যাপ্ত দেশীয় অস্ত্র মজুদ রহিয়াছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতমঙ্গলবার রাত ২.৩০মিনিটে উল্টাডাব গ্রামে অভিযান চালিয়ে মোঃ রমজান সরদারের বাড়ী থেকে ছোড়া, রামদা, লোহার তৈরি ফালা, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, হাতলযুক্ত স্টীলের ঢাল, প্লাস্টিকের ঢাল, কাঠের ঢাল, প্লাস্টিকের বুলেট প্রুফ জ্যাকেট ও বাঁশের লাঠিসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং এসময় ঘটনাস্থল থেকে একই গ্রামের আনোয়ার হোসেন, কবিরুল ইসলাম, কামরুল ইসলাম ও মোঃ জাহিদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, আমরা ডিবি পুলিশের মাধ্যমে খবর পাই জাকারিয়া রহম পক্ষ অপর সবুজ পক্ষের উপর হামলা চালাতে পর্যাপ্ত পরিমান দেশীয় অস্ত্র মজুদ করেছে। পরে আমরা অভিযান পরিচালনা করে উদ্ধার করি এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদন্তে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে । এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখেতে পুলিশ টহল জোরদার করা হয়েছে ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...