শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক স্থান থেকে নিখোঁজ এক যুবক ও অপর এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার (১১ এপ্রিল) সকালে শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের রূপনাই গাছপাড়া ঘাসের ক্ষেত থেকে মানিক (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক উপজেলার শিবপুর পশ্চিমপাড়া মহল্লার মৃত গজেন চন্দ্র শীলের ছেলে বলে জানা গেছে। সে গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। এদিন সকালে স্থানীয় কৃষক আব্দুস সাত্তার ঘাস কাটতে গিয়ে নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

 অন্যদিকে, এদিন সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা মহল্লায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রূপা খাতুন (২৬) নামের এক গৃহবধু। নিহত রূপা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিমগাছী গ্রামের জেলহকের মেয়ে বলে জানা গেছে। প্রায় ৬ বছর পূর্বে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা মহল্লার গোলজার হোসেনের ছেলে সিএনজি টেম্পু চালক নূর মোহাম্মদ (৩০) এর সাথে রূপার বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছর বয়সী ১ কন্যা রয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

পৃথক এ দুই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...