বুধবার, ২৫ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পাঁচিল শরিফমোড় গ্রামের যমুনা নদীর পানিতে তীব্র ঘুর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় গত ২৪ ঘন্টায় ২০টি বাড়িঘর যমুনার ভাঙ্গণে বিলিন হয়ে গেছে। সবকিছু হারিয়ে এসব অসহায় মানুষ পাশের বাড়ি বা খোলা স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। গত ১ মাস আগে এখানকার ভাঙ্গণরোধে বালুভর্তি জিওটেক্স বস্তা ডাম্পিং করা হয়। ৩ দফা বালুর বস্তা ডাম্পিং করেও এ এলাকার ভাঙ্গণরোধ করা যাচ্ছেনা। ফলে মানুষজন যমুনা নদীর কাছে অসহায় হয়ে পড়েছে। 

এ বিষয়ে পাঁচিল শরিফমোড় গ্রামের কহিনুর বেগম, মঞ্জুআরা খাতুন, হাসনা বেগম, আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, সাহেদ আলী, শওকত আলী, শফিকুল ইসলাম, আরিফিন রহমান বলেন, এ গ্রামের ভাঙ্গণরোধে বার বার বালুভর্তি জিওটেক্স বস্তা ডাম্পিং করা  হলেও ভাঙ্গণরোধ হচ্ছেনা। একের পর এক বাড়িঘর যমুনা নদীর পেটে চলে যাচ্ছে। এতে আমরা অসহায় হয়ে পড়েছি। বাড়িঘর হারিয়ে আমরা এখন কোথায় যাব, তা ভেবে পাচ্ছিনা। খোলা আকাশের নিচে আমরা বাস করছি। 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন,তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো  খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমাদের এ সহায়তা অব্যহত রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ওখানকার ভাঙ্গণরোধে আমাদের বালুভর্তি জিওটেক্স বস্তা ডাম্পিং কাজ অব্যহত আছে। এ ভাঙ্গণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের এ কাজ চলবে। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...