সোমবার, ২৩ মার্চ ২০২৬

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮টায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিবি ও ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষার্থীদের সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান প্রমুখ।

এ ছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও উপজেলা আ’লীগ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...