সিরাজগঞ্জ শাহজাদপুরে গতবুধবার(১৬মার্চ) বিকালে ৩ জন ব্যবসায়ীকে ৮ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান।
জানা যায়, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের সহযোগিতায় পোরজনা বাজারে বিকাল থেকে সন্ধ্য পর্যন্ত অভিযান চালিয়ে মোঃ উজ্জ্বল শেখকে রাস্তার উপর গাছের গুড়ি রেখে জনগণের চলাচল বিঘ্নিত করায় ২০০০ টাকা, মোঃ আবু হানিফকে কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও সরবরাহের কারণে ৫০০০ টাকা এবং নুর ইসলামকে পঁচা জুটা মাংস বিক্রয় করায় ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করাসহ তার পঁচা জুটা মাংস বিনষ্ট করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস
সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির
খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...
অপরাধ
জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?
শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র...
