দেশের দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু ও গবাদী পশুর রাজধানী খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান কর্তৃক গতকাল পরিচালিত ভ্রাম্যমান আদালত পৌর এলাকার দ্বারিয়াপুর ভূষিপট্টিতে ৩ দোকানে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ও ভেজাল গো-খাদ্য বিক্রির দায়ে মেসার্স রিয়াদ ট্রেডার্সের মালিক সাউদ হোসেনকে ৩০ হাজার টাকা ও মেসার্স আব্দুল জলিল ট্রেডার্সের কর্মচারী আব্দুল মান্নানকে ৮ হাজার টাকা সহ মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেইসাথে ৭ বস্তা অনুমোদনবিহীন ভেজাল গো-খাদ্য উদ্ধার করা হয়।
আজ রোববার (১০ অক্টোবর) বেলা ১২ টায় পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের শেরে বাংলা ছাত্রবাসের অভ্যন্তরে উদ্ধারকৃত ভেজাল গো-খাদ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসের পশু চিকিৎসক ডা: কাওছার উপস্থিত ছিলেন।
এদিকে জরিমানা না হওয়া অপর গো-খাদ্যের দোকান মেসার্স নিউ আলামিন ট্রেডার্সের আলামিন জানান, ‘ভেজাল ও অনুমোদনবিহীন গো-খাদ্য ব্যবসায়ীদের দৌরাত্ব বৃদ্ধিতে আমাদের মতো প্রকৃত ব্যবসায়ীরা ও গো-খামারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনুমোদনবিহীন ভেজাল গো-খাদ্য বিক্রি বন্ধ হলে খামারীদের পাশাপশি আমরাও উপকৃত হবো।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
