রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিজিএফের ১৭০ কেজি চালসহ সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ভিজিএফের চাল বিতরণ স্থগিত করে গোডাউন সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার (১৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নরিনা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় সাইফুল ইসলাম নামে একই ব্যক্তি একাধিকবার চাল নিতে গেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি একই ইউনিয়নের হেলাল, কালাম ও হাবিবের নাম বলে দেন। এ সময় তার নিকট থেকে ১৭০ কেজি চাল উদ্ধার করা হয়।

খবর পেয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুলকে আটক করে। পরে পরিষদের চালের গোডাউন সিলগালা করে সাময়িকভাবে চাল বিতরণ স্থগিত করা হয়। এই ঘটনায় আটক সাইফুলসহ চাল ক্রেতা হেলাল, হাবিব ও কালামের নামে মামলা দায়েরের নির্দেশ দেন এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক পুনরায় চাল বিতরণ করা হবে বলে জানান সহকারী কমিশনার মো. মাসুদ হোসেন।

এ বিষয়ে নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বলেন, বাইরে থেকে চাল ব্যবসায়ীরা এসে দুস্থ-অসহায় মানুষের কাছ থেকে অল্প টাকায় চাউলের স্লিপ ক্রয় করেন। পরবর্তীতে তাদের মনোনীত ব্যক্তিদের দিয়ে চালগুলো উত্তোলন করেন। এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সূত্রঃ জাগো নিউজ ২৪

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...