শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৪৩ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ আছলাম আহম্মদ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। গত বুধবার(৫জুলাই) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিধবাকে ভয়ভীতি প্রদর্শন করে এলাকার প্রভাবশালীরা।

পরে শুক্রবার দিবাগত রাতে বিধবা শাহজাদপুর থানায় উপস্থিত হয়ে কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল হান্ডিয়াল পাড়া গ্রামের মোঃ নজাবত প্রামানিকের ছেলে অভিযুক্ত মোঃ আছলাম আহম্মদ এবং বিষয়টি ধামাচাপা ও কাওকে না জানানোর জন্য বিধবাকে ভয়ভীতি দেখানো অভিযোগে সড়াতৈল পশ্চিমপাড়া গ্রামের মোঃ মমিন (৩নং ইউপি সদস্য)(৩৫) পিতা-মৃত আঃ হাই প্রামানিক, মোঃ রউফ(৩০) পিতা-মোঃ নবী প্রামানিক, মোঃ আনোয়ার হোসেন(২৫) পিতা-মৃত আঃ হাই প্রামানিকসহ চারজনের নামে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আছলাম আহম্মেদ ও আনোয়ার হোসেনকে আটক করে থানা পুলিশ।

এবিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, ৮ বছর আগে ভুক্তভোগীর স্বামীর মারা যাওয়ার পর থেকেই একটি সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করতেন। গতবুধবার রাতে অভিযুক্ত আছলাম বিবাহের প্রলোভন দেখাইয়া বিধবাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষণের শিকার বিধবা মামলা করেছেন। এরপরই অভিযুক্তসহ দুজনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিধবা নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...