সম্প্রতি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরের সামাজিক ও মানবিক সংগঠন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার জুমা নামাজ পর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন, সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারি অধ্যাপক এম ফরহাদ হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু জাফর প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মাসুদ মোশাররফ, কিবরিয়া খান সজল, মনোয়ারুল ইসলাম মিলন, সান, হাসান আলি প্রমুখ।
বক্তারা, বর্বরোচিত ও নশংস ঘৃণিত হামলার প্রতিবাদে বলেন, পৃথিবীর সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে। ওআইসি কে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং জাতিসংঘকে দ্রুত ফিলিস্তিনের গাজা অঞ্চল পরিদর্শন করে ইজরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ইজরাইলি পণ্য বর্জনের জন্য পৃথিবীর সকল মুসলমানদেরকে আহ্বান জানান।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ফটোগ্যালারী
ঈদের ছুটিতে ঘুরে আসুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছারিবাড়িতে
ঈদের ছুটিতে ঘুরে আসুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছারিবাড়িতে শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর র...
