সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের প্রয়াত এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন স্মরণে শোকসভা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) বাদ মাগরিব শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে উপজেলা বণিক সমিতির উদ্যোগে বণিক সমিতির সভাপতি রবিন আকন্দের সভাপত্বি অনুষ্ঠিত ওই শোকসভা, স্মরণসভা ও দোয়া মাহফিলে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন মরহুম হাসিবুর রহমান স্বপন এমপি’র বড় মেয়ে ডাঃ ফারজানা রহমান শম্পা।
স্মরণসভায় মরহুমের সফল কর্মময় জীবনের ওপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, যুগ্ম-সাধারন সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, পৌর আ.লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, ছাত্রলীগ সেক্রেটারি আলহাজ্ব শেখ রাসেল প্রমূখ।
বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ঐক্যবদ্ধভাবে মরহুম এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে তার পরিবারের সাথেপাশে থাকার আহবান জানান। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানের মূখ্য আলোচক ডাঃ ফারজানা রহমান শম্পা তার বাবা প্রয়াত এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সফল রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে পিতার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি আপামর শাহজাদপুরবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগীতা কামনা করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
