“স্বনির্ভরতার পথে-” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় ভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন প্রেরণা’র উদ্যোগে ১০টি অনগ্রসর পরিবারকে স্বাবলম্বী করার প্রত্যয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরে রংধনু মডেল স্কুল এর মিলনায়তনে ১০টি অনগ্রসর পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরন করা হয়েছে।
শনিবার(১৮ ডিসেম্বর) সকালে সেলাই মেশিন ও ছাগল বিতরন অনুষ্ঠানে প্রেরণার সভাপতি মোঃ শামছুল হক(আলীম) এর সভাপতিত্বে ও প্রেরণার সধারন সম্পাদক হানিফ পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রেরণার উপদেষ্টা ও ন্যাশনাল এইচ.আর.কনসালটেন্ট, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মোঃ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ, কাউন্সিলর ৭নং ওয়ার্ড আল-মাহমুদ প্রামানিক, প্রেরণার সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক শাহজাদপুর সরকারি কলেজ মাহবুবুর রহমান মিলন, অধ্যক্ষ রংধনু মডেল স্কুল শহীদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ।
একটি ভালো উদ্যোগ নেয়ার জন্য প্রেরণাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রেরণার উদ্যেগে যে ১০টি অনগ্রসর পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরন করা হলো, প্রেরণার এ সহযোগীতা দেখে সমাজের বিত্তশালীরা যেন তার আশেপাশের অনগ্রসর পরিবারের আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নে পাশে এসে দাড়ায় এই কামনায় করেন এ অনুষ্ঠানের বক্তারা।
সুবিধাভোগী পরিবারগুলো গবাদিপশু ছাগল পালন এবং সেলাই মেশিনে কাজের মাধ্যমে তারা নিজেরা স্বনির্ভর হয়ে গড়ে উঠতে পারবে আর তাই তাদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেরনার প্রচার সম্পাদক মোঃ এরশাদ, প্রেরনার সদস্য শরিফ আহম্মেদ, জুয়েল রানা, আনিসুর রহমান মাসুম, অন্তর আকন্দ, আমিনুল ইসলাম লিটন, আশাকুল হক রানা, সাইদুল ইসলাম শাহীন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
রাজনীতি
উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...
তথ্য-প্রযুক্তি
কথা বলবে আপনার কম্পিউটার!
শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...
