রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে সরকারের দেয়া পাঠ্যবই বিক্রির অভিযোগ ওঠেছে নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বিরুদ্ধে। এমনকি জব্দকৃত বইসহ প্রধান শিক্ষককে মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে আসলেও আজঅব্দি অদৃশ্য কারণে কোন ব্যবস্থা গ্রহন করা হইনি। 

জানা যায়, সরকারের দেয়া পাঠ্যবই বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গত বুধবার বিকালে অভিযান চালিয়ে মাধ্যমিক শ্রেণির সরকারি বই পাচারকালে দুই ভ্যানে ৮ বস্তা বই উদ্ধার করেন। এরপর উদ্ধারকৃত বইগুলো সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইসলামের জিম্মায় মাধ্যমিক শিক্ষা অফিসে রাখা হয়। কিন্তু অদৃশ্য কারনে কাওকে আটক বা কোন তদন্ত কমিটি এমনকি উদ্ধারকৃত বইগুলোর জব্দ তালিকাও করা হয়নি আজঅব্দি। উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিগত সালসহ বিভিন্ন শিক্ষাবর্ষের এবং বিভিন্ন শ্রেণির। 

অভিযোগ বিষয়ে নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সরকারি বই বিক্রিয় কথা শিকার করে তিনি জানান, আমার ভুল হয়েছে আমি লজ্বিত। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইসলাম বলেন, এসিল্যান্ড মহোদয় হেড স্যারসহ বই গুলো আমাদের অফিসে জব্দ করে রেখে গেছেন। এখনো তালিকা করা হয়নি শুধু বস্তাবন্দি করে রেখে গেছেন। আপনাদের দপ্তর থেকে কোন ব্যবস্থা গ্রহন করেছেন কিনা এবিষয়ে তিনি জানান, এসিল্যান্ড মহোদয় জব্দ করেছেন এটা তিনিই ব্যবস্থা নিবেন।

অপরদিকে সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান বলেন, ‘ভ্যান থেকে বিক্রি করা সরকারি বই উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। 

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, উপজেলা মাধ্যমিক অফিসারকে যাচাই বাছাই করে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে তিনি রিপোর্ট দিলেই তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

শাহজাদপুর

শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন

রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...