রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে সোমবার(১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগের বিষয়ে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মনির হোসেন।

আলোচনা সভায় অতিথিবৃন্দের পাশাপাশি ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অংশগ্রহনকারীরা । দশটি উদ্যোগ হলো আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয় প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। সংশ্লিষ্ট বিষয় প্রচারে করনীয় শীর্ষক সুপারিশ ও প্রতন্ত্য পর্যায়ে বিভিন্ন সমস্যা ও সমাধান তুলে ধরে উন্মুক্ত আলোচনা ছিল কর্মশালার অন্যতম অংশ ।

ইউনিসেফ জিওবি প্রজেক্ট (স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন)এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ হালিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ লিয়াকত সালমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, ইউপি চেয়ারম্যানগণ সহ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা, স্থানীয় সুশীল সমাজ, এনজিও, রাজনীতিদল, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...