সিরাজগঞ্জ শাহজাদপুরে কানের দুল ছিনতাইয়ের অভিযোগে পূজা উদযাপন কমিটির এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত হৃদয় কুন্ডু পৌর সদরের দ্বারিয়াপুর মহল্লার কনক কুন্ডুর ছেলে ও পৌর পুজা উদযাপন কমিটির একজন সদস্য।
শনিবার(৫আগষ্ট) দুপুরে এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, গতশুক্রবার সকালে বৃদ্ধ নারী মাধবী রানী ঘোষ প্রাতঃ ভ্রমন বের হলে শাহজাদপুর সরকারী কলেজের পিছনে হৃদয় তাকে মারধোর ও মেরে ফেলার ভয় দেখিয়ে তার কানের দুল ছিঁড়ে নিয়ে যায়। এতে ভুক্তভোগীর গুরুতর আহত ও কান ছিঁড়ে যাওয়ায় তিনটি সেলাই দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগীর মেয়ে সাথি রানি থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করলে এসআই মোস্তোফার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী হৃদয় কুন্ডু ও তিন আনা স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মামলা রুজু করিয়া হৃদয় কুন্ডুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাণী সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি, সাংগঠনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
সাংবাদিক মামুনের মানিব্যাগ ও টাকা ছিনতাই
বাংলাদেশে এখনও পর্যন্ত ৫২৩ জন ডাক্তার করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশের চিকিত্সক সংগঠন 'ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি... ঢাকা: সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার... শামছুর রহমান শিশির, রাজীব রাসেল, ফারুক হাসান কাহার : শুক্রবার ও গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্...
স্বাস্থ্য
বাংলাদেশে করোনায় আক্রান্ত ৫২৩ চিকিৎসক
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
আন্তর্জাতিক
ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি
অর্থ-বাণিজ্য
গাউছিয়া-নিউমার্কেটসহ ১১ মার্কেট খুলছে না ঈদের আগে
ফটোগ্যালারী
কবিগুরুর শাহজাদপুরের কাছারিবাড়ীতে বৈশাখী সাজে রবীন্দ্রভক্ত দেশী-বিদেশী দর্শনার্থীর ঢল
