শনিবার, ০৭ মার্চ ২০২৬

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে এসেছে পুলিশ। 

নিহত হাসি খাতুন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী  ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের কন্যা এবং কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়ার জাকারিয়া হোসেনের স্ত্রী। তিন বছর আগে তাদের পারিবারিক ভাবে বিবাহ হয়। এ দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। 

নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন, বোন খুশি খাতুন অভিযোগ করে বলেন, নিহত হাসি খাতুনের ৩ বছর আগে জাকারিয়ার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়।  মূলত হাসির স্বামী জাকারিয়ার সাথে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি হাসি খাতুন জেনে যাওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এ মনোমালিন্য থেকেই গতকাল শনিবার দিবাগত রাতে শ্বাসরোধ করে হত্যা করে। হাসির বাবা-মাকে ফোন করে জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে নিহত হাসির পরিবারের লোকজন আসলে গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে অভিযুক্ত জাকারিয়া এবং তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই মোঃ হারিছুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...