শনিবার, ০৭ মার্চ ২০২৬

১৭ জানুয়ারি (শুক্রবার) শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সায়েমকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সায়েম পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের মোঃ হারুনের  কনিষ্ঠ ছেলে বলে জানা গেছে। 


এদিন বেলা সাড়ে ১২ টার দিকে পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের রংধনু কিন্ডার গার্টেন সংলগ্ন মুবিন কনফেকশনারি থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতােকৃত সায়েমের স্বজনেরা আক্ষেপ প্রকাশ ও অভিযোগে জানান, শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র সায়েম। অতীতেও সায়েম কৃতীত্বপূর্ণ ফলাফল অর্জন করে সে মেধার স্বাক্ষর রেখেছে। পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার বিজ্ঞান কলেজে চলমান  অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশ নিচ্ছিলো সায়েম। নিজস্ব কনফেকশনারি দোকানে কর্মরত থাকাবস্থায়, কোন মামলার আসামী না হওয়া সত্বেও তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ফলে কৃতী শিক্ষার্থী সায়েমের ভবিষ্যৎ শিক্ষাজীবন চরম অনিশ্চয়তা মধ্যে পড়লো!


পুলিশ জানায়,  নিষিদ্ধ ঘোষিত সংগঠনে ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে সায়েমকে গ্রেফতার করা হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনের দু'একদিন আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ৭১ টিভির বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর ওপর হামলা ও মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা  সায়েমের সম্পৃক্ততা ছিলো।


এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সামিউল ইসলাম সায়েমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...