মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে সয়াবিন তেলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ায় দুই দোকানীকে ২৭০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মাসুদ হাসান রনি।

জানা যায়, উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী বাজারে ৫ লিটার সয়াবিন তেলের ৭৮০ টাকা মূল্যে মুছে ফেলে ৮৮০ টাকা বিক্রি করার অভিযোগে মোঃ মুসা নামের ব্যবসায়ীকে ১০০০০ টাকা আর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ায় মোঃ মোশারফ নামের ব্যবসায়ীকে ১৭০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মাসুদ হাসান রনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে নির্দেশ দিয়েছে। সে দিক নির্দেশনা মেনে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো জানান, গায়ে দেওয়া মূল্য মুছে দিয়ে বেশি মূল্য নেওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ