সোমবার, ২৩ মার্চ ২০২৬

‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (২৮ এপ্রিল) শাহজাদপুর চৌকি আদালত আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে শাহজাদপুর চৌকি আদালত চত্ত্বর থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা আইনজীবী সমিতি মিলনায়তনে যুগ্ম দায়রা জজ মামুন-অর-রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ সোহেল রানা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী, এ্যাড শাহ জালাল মিয়া, এ.কে.এম. মতিয়ার রহমান, এ্যাড মো. ফজলুল হক, আহসান হাবিব সোহেল এপিপি, মোস্তাফিজুর রহমান সবুজ এপিপি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দেশের সকল জনগোষ্ঠিকে আইনের সুরক্ষা প্রদান করার লক্ষে আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যাঁরা বিচার পেতে অসমর্থ বা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, তাঁদের জন্য বিচারের পথ সুগম করতেই আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণীত হয়। এবং এটি বর্তমান সরকারেন একটি যুগান্তকারী ও জনবান্ধব আইন। ২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তার প্রধান কার্যালয় স্থাপিত হওয়ার ফলে আইনগত সহায়তা প্রদান আইনটি বাস্তবে রূপ লাভ করে এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রমটি গতি লাভ করে। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...