নারী নির্যাতন - প্রতীকী ছবি
নারী নির্যাতন - প্রতীকী ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের খাস সাতবাড়িয়া গ্রামের গুলনাহার পারভীন মিনু (৩০) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন,মাথার চুল ও দুই চোখের ভ্রু কেটে দেওয়ার ঘটনায় স্বামী,শ্বাশুরি ও দেবরকে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে।
এরা হল, শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও মিনুর স্বামী মেহেদী হাসান সুজন (৪৩), দেবর মোঃ সুমন (৩৫) ও শ্বাশুরি মোছাঃ ময়না বেগম (৫৫)। এর মধ্যে মেহেদী হাসান সুজনকে সাভার থেকে ও অপর দু‘জনকে সাতবাড়িয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২০০৬ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদেও ছেলে ও গার্মেন্টস কর্মী মেহেদী হাসান সুজনের সাথে তাড়াশ উপজেলার পৌর সদরের নিকারীপাড়ার মৃত গোলাম মোস্তফার মেয়ে নির্যাতিতা মোছা. গুলনাহার পারভীন মিনুর বিয়ে হয়। তাদের ২টি কন্যা সন্তান রয়েছে। মেহেদী হাসান সুজনের চাকুরির সুবাদে স্ত্রী সন্তান নিয়ে ঢাকার সাভার এলাকায় বাস করেন।
গত ৩ ডিসেম্বর শাহজাদপুরের সাতবাড়িয়া গ্রামের বাড়ি স্ব-পরিবারে বেড়াতে আসেন। এরপর গত ১৫ ডিসেম্বর গৃহবধূর স্বামী মেহেদী হাসান সুজন ও স্ত্রী মোছা. গুলনাহার পারভীন মিনুর মধ্যে পারিবারিক কলহের জের ধওে ঝগড়ার এক পর্যায়ে গৃহবর্ধ মিনুকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করা হয়। এরপর তার মাথার চুল ও দুই চোখের ভ্রু কেটে দেওয়া হয়। গৃহবধূর পরিবারের লোজকন খবর পেয়ে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে গত ১৯ ডিসেম্বর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর মামা বকুল হোসেন বাদী হয়ে গত ২০ ডিসেম্বর শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামালা নং-২৫। পরে এ মামলার বাদী সিরাজগঞ্জ র্যাব-১২ এর কাছে আসামীদের গ্রেপ্তারের জন্য একটি লিখিত আবেদন করেন। তার এ আবেদনের প্রেক্ষিতে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল ২১ ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামী মেহেদী হাসান সুজনকে ঢাকার সাভার এলাকা থেকে ও তার মা ও ভাইকে শাহজাদপুরের খাস সাতবাড়িয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে এ ঘটনার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার বিকেলে নির্যাতিতা গৃহবধূ মিনুর স্বজনেরা তাড়াশ প্রেসক্লাবের সামনে আধাঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা করিম বক্স, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, সাংবাদিক মৃণাল সরকার মিলু, ইউপি সদস্য বকুল হোসেন প্রমুখ। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সূত্রঃ প্রথম আলোসম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
