রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৈজুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজী এ্যাড আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে  গুরুতর আহত করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যান  খোকন মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে হাটকৈজুরী বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মারফত আলী বর্তমান ইউপি সদস্য আব্দুল গফুর , নজির হোসেন উপস্থিত ছিলেন।  এসময় চেয়ারম্যান খোকন মাষ্টার ও তার লোকজনের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা খোকন মাস্টার চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তার ভাই ভাজিতারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় হামলা মারপিট,চাঁদাবাজীসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায়  অধ্যক্ষ হাজী এ্যাড আব্দুল  খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ ১৭ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ। 

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে কৈজুরী বাজার থেকে বাড়ী ফেরার পথে কৈজুরী ইউপি চেয়ারম্যান খোকন মাস্টারের লোকজন অধ্যক্ষ আব্দুল খালেক ও তার ভাই নুরুজ্জামানের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...