সিরাজগঞ্জ শাহজাদপুরে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ৩০২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই এর বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার(২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে মাসকালাই এর বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
উপজেলা সূত্রে জানা গেছে, ২০২২/২৩ অর্থ বছরের খরিপ-২/২২ মৌসুমে উপজেলায় বিনামূল্যে ৩০২০ জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ, ডিএমপি সার ১০ কেজি ও এমওপি সার ০৫ কেজি বিতরণ করা হবে।
উক্ত বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর মোঃ আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এহসানুল হকসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
জাতীয়
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন
