সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রন্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে শাহজাদপুর উপজেলা কৃষি অফিস।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ‍উপজেলা পরিষদ চত্বরে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবি ২০২১-২২ অর্থবছরে শাহজাদপুর উপজেলার প্রায় ৫ হাজার ৫ 'শ ৩০ জন প্রন্তিক কৃষকের মাঝে শীতকালীন বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা করা হবে।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দস ছালাম, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, কৃষি সম্প্রসারণ অফিসার এহসানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, আবুল কালাম আজাদ প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, রবি ২০২১-২২ অর্থবছরে শাহজাদপুর উপজেলার প্রায় ৫ হাজার ৫'শ ৩০ জন প্রন্তিক কৃষকের মাঝে শীতকালীন সরিষা, গম, ভুট্টা, মসুর খেসারী, সূর্যমুখী, চিনা বাদাম, মুগ, পেঁয়াজ, টমেটো বীজ এবং সার বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের উন্নতি কল্পে যাতে তাদের উৎপাদ বাড়ে সেজন্য নতুন জাতের সম্প্রসারণ ঘটনানোর জন্য কৃষি প্রোণদনা কর্মসূচি গ্রহন করেছেন। আমাদের শাহজাদপুর একটি বন্যা কবলিত এলাকা এজন্য বর্তমান সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করছেন। এর মাধ্যমে আশা করবো আমাদের উপজেলায় নতুন জাতের উৎপাদন বাড়বে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বর্তমান কৃষি বান্ধব সরকার কর্তৃক প্রান্তিক কৃষকদের মাঝে রবি শস্যের বিভিন্ন বীজ ও সার বিতরণ হচ্ছে। এই প্রন্তিক কৃষক যারা অবহেলিত ছিল আজ তারা সক্ষম। আজ সারের জন্য তাদের মরতে হয়না, বিদ্যতের জন্য তাদের মরতে হয়না। সার তার দ্বারপ্রান্তে বিদ্যুতের মধ্যেই তারা রয়েছে এবং কৃষকদের উন্নতি এবং উন্নয়ন অব্যাহত আছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...