শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও প্রান্তিক পর্যায়ে  টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শাহজাদপুর পৌর সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান। এছাড়াও  বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে ও পৌরসভার ৩টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ স্থাপন করে প্রতিটি বুথে দিনে ২০০ জনকে টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এদিন শাহজাদপুরের বিভিন্ন টিকাদান কেন্দ্রে মানুষকে  অনেক আগ্রহের স্বাথে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকা নিতে দেখা যায়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান বলেন, শাহজাদপুরের ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে সামাজিক দূরত্ব মেনে লাইনে টিকা গ্রহণ করছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...