মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

কাজ না করেই শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দকৃত ৫ টি প্রকল্পের ৬ লাখ ২৩ হাজার সরকারিংং টাকা আত্মসাতের অভিযোগে বেলতৈল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকাবাসী।

এ দাবীতে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলার বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেলতৈল ইউনিয়নের বেতকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রায় ২’শতাধিক দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী। বিক্ষোভ মিছিল শেষে ইউপি পরিষদ চত্বরে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী মোল্লা, সাবেক সাধারন সম্পাদক লোটাস প্রমূখ।

বক্তারা বলেন, ২০২১-২০২২ অর্থবছরে বেলতৈল ইউপির অনুকূলে বরাদ্দকৃত ৫টি প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান রফিকুল  ইসলাম প্রায় ৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাত করেছেন। অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা। এর ব্যাত্যয় হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেন বক্তারা।

এ বিষয়ে বেলতৈল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়। সকল প্রকল্পের কাজই করা হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী

শিক্ষাঙ্গন

ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী

করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারের...

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম...

সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন।...

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

অপরাধ

শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...