শনিবার, ২১ মার্চ ২০২৬

ছবি- শাহজাদপুর সংবাদ ডট কম

সিরাজগঞ্জ শাহজাদপুরের ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে জালালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বাসীর সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।  

বুধবার(২ আগষ্ট) বিকেলে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উক্ত ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে সৈয়দপুর নতুন বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি চয়ন ইসলাম আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, আগামীতে যদি আপনারা নৌকার প্রার্থীকে জয়যুক্ত করেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের জালালপুরে তীর রক্ষা বাঁধ নির্মাণ করে দেওয়া হবে। তার বক্তব্যে বলেন, যখন ওয়ার্ল্ড ব্যাংক অর্থ দিতে অস্বীকার করে তখন বিএনপি’র লোকজন বলেছেন পদ্মা সেতু আর হবে না কিন্তু জাতীয় পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখা যায়নি তিনি ঠিকিই পদ¥া সেতু নির্মাণ করে দেখিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি’র সভাপতি খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতুতো হবেই না, যদিও হয় জোড়া তালি দিয়ে হবে ঐ সেতুতে আপনারা উঠবেন না কিন্তু আজ যে বিএনপি আন্দোলন, অবরোধ করেছে ঐ বঙ্গের মানুষতো পদ্মা সেতু দিয়েই আসছে।

উক্ত মতবিনিময় সভায় জালালপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, এনায়েতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ,  স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠান শেষে সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম বাজারের বিভিন্ন দোকানে দোকানে ঘুরে আওয়ামী লীগ সরকারের  উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...