শাহজাদপুরে এবারের মৌসুমে সরকারি খাদ্য গুদামে আমন চাউল সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় এবারের মৌসুমে আমন ধানের চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮’শ ১১ মেট্রিক টন। প্রতি কেজি চাউলের দর ৪০ টাকা। গত ৩০ নভেম্বর থেকে ক্রয় সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি অবধি ক্রয় সংগ্রহ চলবে বলে জানা গেছে। সোমবার (৩ জানুয়ারী) অবধি চাউল ক্রয় সংগ্রহ হয়েছে ৬’শ ১১ মেট্রিক টন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম জানান, আমরা এখন পর্যন্ত ৪ভাগের ৩ভাগ চাউল মিলারদের কাছ থেকে ক্রয় সংগ্রহ করেছি। আমন ধানের চাউল ক্রয় সংগ্রহে উপজেলা খাদ্যবিভাগের লাইসেন্সকৃত ১৫ টি ব্যবসায়ী মিলার প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা আছে। তারা চুক্তিনামা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সরকারি খাদ্য গুদামে চাউল দেবেন। তিনি আরো বলেন, চাউল ক্রয় সংগ্রহের লক্ষ্যমাত্রা বেধে দেওয়া সময়ের আগেই পূরণ হবে বলে তিনি আশাবাদী।
সরকারি খাদ্য মজুদ গড়ে তোলার জন্য খাদ্যশস্য সংগ্রহের কাজটি খাদ্য অধিদপ্তর করে থাকে। খাদ্যের মজুত গড়ে তুলতে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের সংগ্রহের বড় একটি অংশ আমন থেকে করতে চাচ্ছে সরকার। সংকটকালে বাজার নিয়ন্ত্রণে এই মজুত সরকারের অন্যতম হাতিয়ার। একই সঙ্গে কৃষককে ন্যায্যমূল্য নিশ্চিত করাও এই সংগ্রহের অন্যতম উদ্দেশ্য বলেও জানা গেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
