রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি কোর্টে ৩য় দিনের মত চলছে সকল আদালত বর্জন কর্মসুচী। মঙ্গলবার (১৮জানুয়ারী) শাহজাদপুর চৌকি আদালত খোলা থাকলেও কর্মরত আইনজীবী ও আইনজীবী সহকারি স্ব স্ব  সেরেস্তায় এলেও সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকায় আদালতের কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। নানা ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা।

জানাগেছে, সিরাজগঞ্জের জজ কোর্টে এক আইনজীবীর উপড় হামলার ঘটনায় হামলাকারীর বিচার দাবীতে আদালত বর্জন করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্য। সেই ধারাবাহিকতায় ৩য় দিনের মত শাহজাদপুর চৌকি আদালতে অব্যাহত রয়েছে আদালত বর্জন কর্মসূচী।

আইনজীবিদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার(১৩ জানুয়ারী) সিরাজগঞ্জের আবুল কালাম নামের এক আইনজীবীর উপরে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট(১) আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ ইউসুফ আলী অতিরিক্ত ঘুষ দাবী করায় তা না দেওয়ায় ইউসুফ আলী তার ভাড়াটিয়া লোক মিলে ঐ আইনজীবিকে মারপিট ও জখম করে। ওই সময় ঘটনাস্থল থেকে কামারখন্দ উপজেলার চরগাড়াবাড়ি গ্রামের মৃত নজাব মুন্সীর ছেলে মহির উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই আইনজীবী আবুল কালাম বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১) এর স্টেনোগ্রাফার ইউসুফ আলীকে আসামি করে মামলা দায়ের করেন।

পরবর্তীতে ঐ স্টেনোগ্রাফারকে কয়েকজন আইনজীবীদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে সদর থানায় স্টেনোগ্রাফার ইউসুফ আলী বাদী হয়ে ১১ আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ ঘটনায় সিরাজগঞ্জের বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী রোববার(১৬ জানুয়ারি) কলম বিরতির ঘোষনা দিয়ে সিরাজগঞ্জের আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করে। ঐ দিনই সিরাজগঞ্জের আইনজীবী সমিতির পক্ষ থেকে কোর্ট বর্জনের ঘোষনা দেওয়া হয়। আজকে আদালত বর্জনের ৩য় দিন। এ ঘটনায় দিন যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো ঝটলা পাকাচ্ছে।

শাহজাদপুর চোকি আদালতের সিএসআই মোঃ আসলাম হোসেন জানিয়েছেন, শাহজাদপুর আদালত চত্বরের পরিবেবেশ পরিস্থতি স্বাভাবিক আছে এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে শাহজাদপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ ফজলুল হক জানান, সিরাজগঞ্জের জেলা আইনজীবীর সিদ্ধান্ত মোতাবেক ৩দিন ধরে কোর্ট বর্জন চলছে। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমাদের এ কোর্ট বর্জন অব্যাহত থাকবে।

এদিকে আদালত বর্জনের ঘটনায় বিপাকে পরেছে সাধারণ বিচার প্রার্থীরা। দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...