শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল এলাকার ফসলের মাঠে আব্দুল আলিম( ৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত আব্দুল আলিম এলাকার আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শনকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল ফসলের মাঠে কাঁদা পানির মধ্যে আব্দুল আলীমের মৃতদেহ পরে থাকতে দেখা যায়।
এলাকাবাসী ও নিহত আব্দুল আলিমের মামা বুলবুল জানান, এদিন সকালে সে তার মায়ের রান্না করা ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়েছে। পরে জানতে পারি আলিমের লাশ মাঠের মধ্য পরে আছে। সে গার্মেন্টস কর্মী।
বেলতৈল ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, নিহত আব্দুল আলিম (৩৫) পিতাঃ আব্দুল হক, মাতাঃ আলেয়া খাতুন দীর্ঘ ২ বছর পূর্বে এনায়েতপুরের বাওইকোলা থেকে এসে ঘর সালে মামা বুলবুল আহমেদের বাড়িতে বসবাস শুরু করেন। ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরেই সে আত্মহত্যা করে থাকতে পারে।
বেলতৈলের গ্রাম পুলিশ জানান, প্রথমে একটি ছোট ছেলে লাশটি দেখতে পেয়ে আমাদের অবগত করলে ইউনিয়ন পরিষদে এসে জানাই। পরে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম জানান, 'ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত আলিম বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে। তার লাশের পাশেই বিষের বোতল পাওয়া গেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস
সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির
খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...
অপরাধ
জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?
শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র...
