আসন্ন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মজিদ মোল্লাকে বিজয়ী করতে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার রূপবাটি ইউনিয়নের চর আন্ধারমানিক স্লুইচগেট সংলগ্ন বাঁধে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে প্রকৌশলী মো: আল আমিন এমবিএ (ঢা:বি) এর আয়োজনে ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রূপবাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ মোল্লা। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগ নেতা জানে আলম জানু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেড়া উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাকিব, আবুল কাশেম মেম্বার, জানে আলম জানু, কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গম অবহেলিত গ্রামাঞ্চলের খেটে খাওয়া মেহনতী জনমানুষের কল্যাণে সাব-মার্সিবল রাস্তা নির্মাণ, বন্যা থেকে এলাকাবাসীকে রক্ষায় শতশত কোটি টাকা ব্যায়ে বাঁধ নির্মাণ, নদী খনন, কৃষি,শিক্ষা, স্বাস্থ্যসহ সকল খাতের ব্যাপক উন্নয়ন করায় বর্তমানে পাল্টে গেছে এ অঞ্চলের গ্রামীণ জনপদের দৃশ্যপট। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার মাঝি আব্দুল মজিদ মোল্লাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে রূপবাটি ইউনিয়নের সাধারণ জনগণের বিশ্বাস।’
উক্ত জনসভার আয়োজক ও সঞ্চালক প্রকৌশলী মো: আল আমিন এমবিএ (ঢা:বি) বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারী ও দলীয় আইন শৃংখ্যলা মেনে ঐক্যবদ্ধভাবে আমরা রূপবাটি ইউনিয়নবাসী সবাই বিপুল ভোটে নৌকার যোগ্য মাঝি আব্দুল মজিদ মোল্লাকে বিজয়ী করে তা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দেবো ইনশাআল্লাহ।’
জনসভা শেষে প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ৭/৮ ’শ এলাকাবাসী শপথ নেন। এদিন, সন্ধ্যায় নৌকার মাঝি আব্দুল মজিদ মোল্লাকে বিজয়ী করতে প্রকৌশলী মো: আল আমিন এমবিএ (ঢা:বি) এর বাড়িতে আরেকটি উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত জনসভা ও উঠোন বৈঠকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আমজনতা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
