কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর সদরের গ্যাস লাইনের গরু-ছাগলের হাট বসানোর দায়ে শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজেস্ট্রেট উল্লাপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইশরাত জাহান ওই হাটের ইজারাদার জাহাঙ্গীর সরকারকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ও হাটটি বন্ধ করে দেন। এ ছাড়া এ ভ্রাম্যমান আদালত শহরের রাস্তা ঘাটে অযথা ঘোরাফেরা ও মাক্স ব্যবহার না করার অপরাধে ৮জনকে ৪ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজেস্ট্রেট উল্লাপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইশরাত জাহান জানান, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উল্লাপাড়ার পৌর শহওে অযথা ঘোরাফেরা ও মাক্স ব্যবহার না করার অপরাধে ৮জনকে ৪ হাজার ৩০০টাকা অর্থদন্ড দেওয়া হয়। এ ছাড়া উল্লাপাড়া গ্যাস লাইনের গরু-ছাগলের হাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই হাটের ইজারাদার জাহাঙ্গীর সরকারকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও হাটটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
অর্থ-বাণিজ্য
ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক
ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয়...
