রাজশাহী বিভাগের আট জেলায় প্রাণঘাতী করোনার সংক্রমণ ছাড়িয়ে গেছে ৬৫ হাজার। ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ৬২০ জনের। এ নিয়ে বিভাগে সংক্রমণ দাঁড়াল ৬৫ হাজার ৫৬১ জনে। এর আগে গত ৫ জুলাই বিভাগে করোনা সংক্রমণ ৬০ হাজার ছাড়িয়ে যায়।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত বছরের ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রায় তিন মাসে ২৯ জুন সংক্রমণ ৫ হাজারে পৌঁছায়। সংক্রমণ বাড়তে থাকায় একই বছরের ২০ জুলাই পৌঁছে যায় ১০ হাজারে।
সংক্রমণ ২০ হাজার পৌঁছাতে সময় লাগে প্রায় দুই মাস (৩০ সেপ্টেম্বর)। এরপর কিছুটা কমে সংক্রমণের মাত্রা। চলতি বছরের ২০ জানুয়ারি সংক্রমণ পৌঁছায় ২৫ হাজারে।
গত ঈদুল ফিতরের পর এই অঞ্চলে ফের বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। এরপর গত ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ১০ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার, ২৬ জুন ৫০ এবং ৩০ জুন ৫৫ হাজার ছাড়িয়ে যায়। আর ৬৫ হাজার ছাড়িয়ে গেল ১ মাসের আগেই।
এদিকে, শনিবার (১০ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্যে ২০৪ জন পাবনা জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ১২৫, সিরাজগঞ্জে ১২১, বগুড়ায় ৯৭, নওগাঁয় ৫১, চাঁপাইনবাবগঞ্জে ২০ এবং নাটোরে ২ জনের করোনা ধরা পড়েছে। এই এক দিনে জয়পুরহাটে করোনা সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।
এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে এক হাজার ৩০ জনের। এর মধ্যে ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। এর মধ্যে বগুড়ায় ৫, রাজশাহীতে ২, নওগাঁ, নাটোর এবং সিরাজগঞ্জে একজন করে প্রাণ হারান। এই দিন চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এবং পাবনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৪৫৮, রাজশাহীতে ১৮৯, চাঁপাইনবাবগঞ্জে ১২১, নওগাঁয় ১০০, নাটোরে ৬৬, জয়পুরহাটে ৩৮, সিরাজগঞ্জে ৩১ এবং পাবনায় ২৭ জন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৯০৩ জন। এর মধ্যে গত এক দিনে সুস্থ হয়েছেন ৪৭২। একই দিনে হাসপাতালে এসেছেন আরও ১৭৫ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ১৬৫ জন।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
