শনিবার, ২১ মার্চ ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সার্বিক দিকনির্দেশনায় আজ সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী সকল শহিদ থেকে শুরু করে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকারী সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ-সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ গণহত্যা দিবস উপলক্ষ্যে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালন করা হয়।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শাহজাদপুরের যমুনার ভয়াবহ ভাঙ্গণে সহস্রাধিক বাড়ি-ঘর বিলীন

বন্যা

শাহজাদপুরের যমুনার ভয়াবহ ভাঙ্গণে সহস্রাধিক বাড়ি-ঘর বিলীন

বিগত বছরগুলোর তুলনায় এবার নদীভাঙ্গণে ক্ষয়-ক্ষতির পরিমান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গণ ক...

শাহজাদপুরে ৪কোটি ১৭লাখ টাকা ব্যয়ে ৪৭টি গ্রামীণ অবকাঠামর উন্নয়ন কাজ চলছেঃ কাজ পেয়ে ৫২১০জন স্বাবলম্বী

শাহজাদপুরে ৪কোটি ১৭লাখ টাকা ব্যয়ে ৪৭টি গ্রামীণ অবকাঠামর উন্নয়ন কাজ চলছেঃ কাজ পেয়ে ৫২১০জন স্বাবলম্বী

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুর উপজেলার ১৩ ইউনিয়নে চলতি অর্থ বছরে প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৪৭ টি উন্নয়ন প্রকল্প...