সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে গতরবিবার(২৭ মার্চ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।  

চূড়ান্ত পর্বের স্কুল পর্যায়ে “সরকারি পরিকল্পনা নয় জনগনের অসচেতনতাই যানজটের প্রধান কারণ” শীর্ষক বিষয়ে পক্ষদল রংধনু মডেল স্কুল এবং বিপক্ষদলে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে “শিল্পোন্নত বিশ্বের আগ্রাসী মনোভাবই পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ” শীর্ষক বিষয়ে পক্ষদলে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ এবং বিপক্ষদলে শাহজাদপুর মহিলা কলেজ অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ। বিশ^বিদ্যালয়ের বিভাগীয় পর্যায়ে “শুধু সরকারি পৃষ্ঠপোষণার উপর নির্ভর করে রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা সম্ভব নয়” শীর্ষক বিষয়ে সরকারি দলে অর্থনীতি-১ (Laissez Fairist) এবং বিরোধী দলে অর্থনীতি-২ (Normative Analyst) অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে অর্থনীতি-১ (Laissez Fairist)।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ২০ মার্চ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এরপর ২৩ মার্চ পর্যন্ত সিরাজগঞ্জ জেলার আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিভাগ (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়) পর্যায়ে বিভিন্ন পর্ব এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

এসময় শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকগণ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...