রবিবার, ২২ মার্চ ২০২৬

রবীন্দ্রনাথ ঠাকুরের জমিতেই শান্তিনিকেতনের আদলে বিশাল ক্যাম্পাস হবে যেখানে শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও সংস্কৃতির চর্চা করবে এখানে এবং এখন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে নির্বাধে কাছারি বাড়িতে শিক্ষা ও সংস্কৃতির চর্চার ক্ষেত্রে ব্যবহার করবে। মঙ্গলবার (২৯নভেম্বর) দুপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি । তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচারা দিয়ে উঠেছে। গত ২০১৪ সালে যেভাবে আগুন সন্ত্রাসের মাধমে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল তারা আবারো সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ শাহ আজমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা হেনরী প্রমুখ।

এ অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র কাছারি বাড়িকে বর্ণিল সাজে সাজানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শাহজাদপুরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল কাছারিবাড়ি প্রাঙ্গণ। মতবিনিময় শেষে রবীন্দ্র সংগীতের অমিয় সুর আর নৃত্যের তালে মোহিত হয়ে উঠেছিল অনুষ্ঠানে উপস্থিত শত শত রবীন্দ্রপ্রেমী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...