সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে শুক্রবার(২৩জুন) সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে কৃষি জমি ও ঘর-বাড়ী রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আড়রা ও ভাটপাড়া গ্রামের সহস্রাধিক ক্ষতিগ্রস্ত নদী পাড়ের মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভারশালীদের ছত্রছায়ায় পোরজনা ইউনিয়নের ইউপি সদস্য ওসমান আলী গং যমুনা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছেন। এতে ক্ষতির মুখে পড়ছেন এসব গ্রামের নদী পাড়ের মানুষ। কয়েকদিন মানা করার পরও জোর পূর্বক নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। প্রভাবশালী বালু ব্যবসায়ীদের বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানান তারা।' 

উক্ত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তব্য দেন গ্রামবাসীর পক্ষে কৈজুরী ৮নং ইউপি সদস্য শুকুর আলী, সাবেক ইউপি সদস্য মোঃ বিশা, ওয়ার্ড আ’লীগরে সাধারন সম্পাদক রওশন আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বুলবুল হোসেন, আমির হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ। 

অপরদিকে অভিযোগ অস্বীকার করে পোরজনা ইউপি সদস্য ওসমান জানান, আমি ঠিকাদার প্রতিষ্ঠানের জন্য চর কেনার চেষ্টা করছি। বালু কে তুলছে এর কোন সদত্তর দেননি তিনি। 

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান জানান, অতিদ্রুত বালু উত্তলোন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, অভিযোগের কপি এখনো আমি হাতে পাইনি। কেউ যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তলোন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...