সিরাজগঞ্জের শাহজাদপুরে মঙ্গলবার(৩১ জানুয়ারী) যমুনা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার সময় ৬ জনকে আটক করেছে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশ। আটককৃতরা ড্রেজার শ্রমিক। তবে অভিযানে আটক হয়নি প্রকৃত বালুদস্যুরা।
এসময় গালা ইউনিয়নের কাশিপুর-হাতকোড়া এলাকার যমুনা নদী থেকে বালু কাটা অবস্থায় ১টি ড্রেজার ও ১টি বাল্কহেড আটক করে । এ ঘটনায় সিরাজগঞ্জ নৌ পুলিশের এসআই শরিফ হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আটক ৬ বালুদস্যুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটককৃতরা হল-বরিশাল জেলার আবুল মাহেদের ছেলে মোঃ আবুল কাশেম(২৪), বাগের হাট জেলা সোলাইমানের ছেলে ঈমরাফিল ছাত্তার (২৫), লহ্মীপুর জেলার মোখলেসের ছেলে আব্বাস (২৪), ঝালকাঠির জেলার আব্দুস সালামের ছেলে মুসা হাওলাদার (২৮), ভোলার জেলার আবু তাহেরের ছেলে তানভীর (২৪) ও আব্দুল সাত্তারের ছেলে ইব্রাহিম (২৩)।
এলাকারবাসীর সূত্রে জানা যায়, বেশকিছু দিন যাবৎ উপজেলার গালা ইউনিয়নের কাশিপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিলো এক প্রভাবশালী মহল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে, এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ নৌ পুলিশ যমুনায় অবৈধ বালু উত্তলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
এ সময় সিরাজগঞ্জ নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোঃ দোলেয়ার হোসেন বলেন, অবৈধ ভাবে যমুনা থেকে বালু উত্তলনের খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছি। এবং বালু উত্তোলনের ড্রেজারসহ সরঞ্জাম স্থানীয় চেয়ারম্যান আব্দুল বাতেন জিম্মিতে রাখা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে এগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস
সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির
খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...
অপরাধ
জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?
শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র...
