বাংলাদেশ দলের পেস অ্যাটাকে সবচেয়ে বড় অস্ত্র মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ার-কাটার-ইন সুইং প্রতিপক্ষের ব্যাটসম্যানকে পরাস্ত করার জন্য যথেষ্ট। চলতি সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে তার দুর্দান্ত পারফরম্যান্সই বলে দিতে পারবে পেস অ্যাটাকে মুস্তাফিজ কতটা গুরুত্বপূর্ণ। চার ম্যাচের সবকয়টিতেই অজিদের ভিত নাড়িয়েছেন তিনি। তাকে নিয়ে যতই পরিকল্পনা সাজাচ্ছে ম্যাথু ওয়েডরা, ততই ব্যর্থ হচ্ছেন তারা। পাচ্ছেন না ফিজকে সামলানোর সমাধান।
চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল মুস্তাফিজের। প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রানে নেন তিনি ২ উইকেট, পরের ম্যাচে ২৩ রানে তিনটি। তৃতীয় ম্যাচে উইকেট পাননি, কিন্তু ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তিনিই গড়ে দেন পার্থক্য। চতুর্থ ম্যাচেও ৯ রান দিয়ে নেন দুই উইকেট। প্রতিপক্ষে ভিত নাড়িয়েছেন ঠিকই কিন্তু জয়টা হাতছাড়া হয় সাকিবের এক ওভারেই।
১০৪ রানের পুঁজি গড়েও একটা ম্যাচকে জমিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব নিশ্চয়ই বোলাররা পাবেন। তবে সেখানে সবার থেকে আলাদা মুস্তাফিজ। ৪ ওভার বল করে ১৭টিই দিয়েছেন ডট বল। সাকিবকে এক ওভারে পাঁচ ছয় মারা ড্যান ক্রিস্টিয়ান (১৫ বলে ৩৯ রান) তৃতীয় ম্যাচের মতো এ দিনও মুস্তাফিজের শিকার হন। মুস্তাফিজকে যতই দেখছেন ততই শিখছেন এই অজি ব্যাটসম্যান।
ক্রিস্টিয়ানের মতে, ‘এই ম্যাচের (চতুর্থ) আগে আমরা তাকে (মুস্তাফিজ) খেলার নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছি। তাকে সামনের পায়ে খেলব নাকি পেছনের পায়ে, অফ সাইডে খেলব নাকি লেগ সাইডে…। তার বলে এত কিছু হয়, পিচেও বল উঠা-নামা করে… তার বল কেমন হবে, বোঝার উপায় নেই। সামনের পায়ে তাকে খেলা সত্যিই কঠিন, কারণ কোনো বল টার্ন করবে, কোনোটি বাউন্স।’
সব পরিকল্পনাই মুস্তাফিজের সামনে এসে ধুমড়ে মুছড়ে পড়েছে জানিয়ে এই ব্যাটসম্যান বলেন, ‘অবশ্যই আমরা কোনো সমাধান বের করতে পারিনি। কারণ এই ম্যাচেও সে ওভারপ্রতি মাত্র ২ রান করে দিয়েছে। সত্যিই দুর্দান্ত বোলিং, কন্ডিশনটাকে নিজের পক্ষে দারুণভাবে কাজে লাগাচ্ছে সে।’
তৃতীয় ম্যাচে হারের কারণ খুঁজতে গিয়ে ক্রিস্টিয়ান বলেন, ‘ওভারপ্রতি ৬ করে করতে পারলেই এখানে জয়ের মতো স্কোর। সেখানে যখন কালকে (শুক্রবার) উইকেটে গেলাম, পুরনো বলে ওভারপ্রতি ১২ করে লাগত। ৫ জন ফিল্ডার ছিল সীমানায়, মাঠও বড়। আর মুস্তাফিজকে খেলা ছিল খুবই কঠিন। এই কন্ডিশনে এই ধরনের বোলিং খেলার চেয়ে কঠিন কিছু বিশ্বের কোথাও কোনো পর্যায়ে হয় না।’
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
