শনিবার, ০৭ মার্চ ২০২৬

শাহজদাপুর প্রতিনিধি : মুক্তিযোদ্ধার পোষ্য কোটায়   ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকুরী করছেন সিরাজগঞ্জ জেলার  বেলকুচি উপজেলার  চাঁদ মিটুয়ানী গ্রামের জয়নাল মাষ্টারের ৬ সন্তান।  জয়নাল মাষ্টার নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে শাহজাদপুর সংবাদ ডটকমকে বলেন, আমি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেইনি তবে মুক্তিযোদ্ধাদের আমার বাড়ীতে আশ্রয় দিয়েছি। তাই ৪০ হাজার টাকার বিনিময়ে সাবেক কমান্ডার  শহিদুর রেজা আমাকে সার্টিফিকেট দিয়েছে এবং পরে আরো কয়েক দফা টাকা নিয়েছে। এই সার্টিফিকেটে আমার ৪ ছেলে ও ২ মেয়ে সরকারী চাকরি করে । ৬ সন্তানের এক জন মাষ্টার, দুই জন হেলর্থ, একজন পুলিশে এবং দুই মেয়ে চাকুরী করছে। এখন সবাই জানতে পারলে আমার নামে মামলা হবে, ছেলে মেয়ে চাকুরী থাকবে না তারাও হবে আসামী।   তাই আমি  সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সরকার যেন আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেয় তাইলে আমার সন্তানদের চাকুরী থাকবে। তবে স্থানীয়রা মুক্তিযোদ্ধারা জানান, জয়নাল মাষ্টার যে মুক্তিযোদ্ধা এটা কখনো শোনেননি তারা। ভূয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চাকুরীর ঘটনা এটাই প্রথম না হলেও এক সঙ্গে এক পরিবারের ৬  জনের এটাই প্রথম। এছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এমন ঘটনা আছে বলে জানান। অভিযুক্ত সাবেক  থানা কমান্ডার শহিদুর রেজার বাড়িতে গেলে দেখা যায়, পুরো বাড়ি তালা দিয়ে পলাতক রয়েছে পুরো পরিবার। এব্যাপারে বেলকুচির বর্তমান থানা কমান্ডার গাজী নজরুল ইসলাম জানান, এই এলাকায় অন্তত শতাধিক জাল সার্টিফিকেট দিয়েছেন সাবেক কমান্ডার। জয়নাল মাষ্টার  এই জাল সার্টিফিকেট নিয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জানান, দীর্ঘ দিন থেকেই এমন অভিযোগের ভিত্তিতে বেলকুচির সাবেক  কমান্ডারকে শহিদুর রেজাকে  বরখাস্ত করে তার সনদ বাতিল করা হয়েছে। পাবনা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক জানান, আমরা এই  বিষয়টি তদন্ত করছি। এই জাল সার্টিফিকেট বিক্রির বিশাল চক্র সারা দেশ ব্যপী থাকতে পারে এজন্য আমরা জালিয়াতির চক্রকে ধরার চেষ্টা করছি।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...