বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শুক্রবার শাহজাদপুর পৌরসভা ও ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিনের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে ইফতারপূর্ব দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও আলীমুন রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহ্মিদা হক শেলী, অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া প্রমূখ। এ সময় পৌরসভার সকল কাউন্সিলর ও বিভিন্ন ওয়ার্ডের বিশেষ ব্যাক্তিবর্গ ও সাধারণ পৌর নাগরিক ওই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে মাহে রমজানের ওপর তাতপর্যপূর্ণ আলোচনা করেন এবং দেশ ও দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়। অন্যদিকে, পৌরসদরের দ্বারিয়াপুরস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদ কার্যালয়ে ইফতার,দোয়া মাহফিল, নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সিরাজগঞ্জ জেলা বারের সভাপতি ও অগ্নিবীণা সংসদের সদস্য এড. আলহাজ্ব রেজাউল করিম। ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও আলীমুন রাজীব, অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া ও নব-নির্বাচিত কমিটির সভাপতি শফিকুজ্জামান শফি ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ সংসদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...