ভালোবাসার টানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন এক ইন্দোনেশিয়ান তরুনী।ভালোবেসে বাংলাদেশী তরুনের সাথে ঘর বেধেছেন সিতি নুরানি নামের ঐ ইন্দোনেশিয়ান তরুণী।
সিতি নুরানি ইন্দোনেশিয়ার পারিজাত কুলন থানাধীন কেটরোসনা গ্রামের বাসিন্দ। মালয়েশিয়া একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, তিন বছর পুর্বে সিতি নুরানির সাথে ফেসবুকে পরিচয় হয় মালেয়েশিয়ান প্রবাসী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের।
ফেসবুকেন বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।চলতি মাসে বাংলাদেশে এসে মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় মৌলনার মাধ্যমে বাংলাদেশ রীতি মুসলিম শরিয়াত মোতাবেক ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
ভিনদেশী পুত্রবধু পেয়ে আনোয়ারের মা আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমার পুত্র বধু খুবই ভালো সে আমাকে মা বলে ডাকেন। বিদেশি পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে সিতি নুরানীর সাথে পরিচয়ের পর আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমাদের দেশ ও কৃষ্টি কালচার সম্পর্কে আমার কাছ থেকে জানেন। আমার পরিবার সম্পর্কে সব কিছু জেনে বাংলাদেশে আসেন সিতি নুরানি। মঙ্গলবাল (৩০ আগস্টে) শাহজাদপুর আমরা বাংলাদেশের রীতি অনুযায়ী বিবাহ রেজিষ্ট্রেশন করেছি।
সিতি নুরানি বলেন বাবা মায়ের অনুমতি নিয়েই বিয়ে করি। স্বামীর সাথে সুখে শান্তিতে ঘরসংসার শুরু করেছি। সবার কাছে দোয়া চাই।এখানে এসে খুব ভালো লাগছে।
এদিকে আনোয়ারের ভিনদেশী বধুকে দেখতে প্রতিদিন স্থানীয় লোকজন আনোয়ারের বাড়িতে ভিড় করছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
