একটি বেসরকারি টিভিতে প্রচারিত সংবাদকে মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ সম্মেলন করেছেন বণিক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যাবসায়ী রবিন আকন্দ।
রবিবার সকালে শাহজাদপুর উপজেলার বনিক সমিতি অফিসে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যাবসায়ি মোঃ রবিন আকন্দ বলেন, গত ২৫ শে মার্চ একটি বেসরকারি টিভি’র একটি সংবাদে উল্লেখ করা হয় আমি নারী ফুটবলার আখি খাতুনকে বরাদ্দ দেবার জন্য সুপারিশ করা জমি জবরদখল করে আছি। প্রকৃতপক্ষে ঐ সম্পত্তিটি পত্তনি সূত্রে আমরা পূর্বপুরুষ থেকে ভোগদখল করছি। সেই জায়গা সরকারের পক্ষ থেকে নারী ফুটবলার আখি খাতুনের জন্য প্রস্তাবনা দেয়, কিন্তু কোন বরাদ্দ দেওয়া হয়নি। বিষয়টি জানার পরপরই আমরা আদালতের শরনাপন্ন হই। ঐ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান আছে, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। একই সাথে সংবাদে প্রতিবেদক উল্লেখ করেন আমি তাকে দেখে পালিয়েছি, প্রকৃতপক্ষে আমি ঐদিন শাহজাদপুরে ছিলাম না, ব্যাবসায়িক কাজে ঢাকায় ছিলাম। তারপরও উদ্যেশ্য প্রনোদিতভাবে প্রতিবেদক আমাকে জড়িয়ে সংবাদটি প্রকাশ করেছেন।
প্রচারিত ঐ মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনে আমার সামাজিক ভাবমূর্তি ও মানসম্মানের যথেষ্ঠ ক্ষতি হয়েছে। আমার নামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ ও শাহজাদপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
